1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে সরকারি জায়গা দখল করে হাসপাতালে সামনে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদীতে সরকারি জায়গা দখল করে হাসপাতালে সামনে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৪ বার দেখা হয়েছে

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর সামনে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে,মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে গণমাধ্যমকর্মী ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ টার সময় ঘটনা স্থানে গিয়ে দেখতে পায় অবৈধ স্থাপনার নির্মাণাধীন কাজ চলিতেছে । স্থানীয়দের দাবি, হাসপাতালের সামনের খোলা সরকারি জায়গায় অনুমতি ছাড়াই টিনশেড ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জরুরি সেবা প্রদানে বাধা তৈরি হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যার কারণে সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর মতে, হাসপাতালের সামনে থাকা জায়গাটি জনস্বার্থে উন্মুক্ত থাকার কথা। সেখানে স্থাপনা নির্মাণ করা হলে হাসপাতালের পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের আশোকাঠী হাসপাতাল সংলগ্ন বরিশাল সড়ক বিভাগের (সওজ) অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও সার্ভেয়ার একাধিকবার মৌখিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে রাতের অন্ধকারে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জনাব মোঃ হাবিবুর রহমান (পিতা: মৃত মানিক সরদার), গ্রাম ও পোস্ট—আশোকাঠী, গৌরনদী, বরিশাল–এর নাম উল্লেখ করে স্থানীয়রা অভিযোগ করেছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থাপনাগুলো যদি অনুমোদনবিহীন হয়ে থাকে, তাহলে তা উচ্ছেদ ও জায়গা পুনরুদ্ধারের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের বলে মনে করছেন সচেতন মহল।
বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd