মোঃ মেহেদী হাসান।
শারদীয় দুর্গাপূজা ২০২৬-এর বিজয়া দশমী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন এমপি।
এক শুভেচ্ছা বার্তায় তাঁর পক্ষ থেকে গৌরনদী উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, বিজয়ার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই চেতনাকে ধারণ করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক প্রিয় গৌরনদী। বিজয়ার এই শুভক্ষণে সকলের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক।
শুভেচ্ছা বার্তাটি জানান গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বনিক।
শুভ বিজয়া দশমী। জয় মা দুর্গা।












Leave a Reply