গ্যাস লিকেজ থেকে আগুন, মায়ের মৃত্যুর পর মারা গেলো দেড় বছরের শিশুটিও

রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ মায়ের মৃত্যুর পর মারা গেলো দেড় বছরের শিশুটিও। শিশু আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কলাবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ দেড় বছরে শিশু আরএস রহমান চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে মারা যায়। তার শরীরে ৫৭ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *