1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণধোলাই - Dailybanglarbarta.com        
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদ শুভেচ্ছা জানালেন আবুল হোসেন মিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসন্ন পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে র‌্যাব-৮, সিপিসি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গৌরনদীতে ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণধোলাই তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জন জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উজিরপুরে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা, শিশুদের উপহার বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন—এমপি সান্টু গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড গৌরনদীতে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন আহত রামিসার ফ’রে’নসিক রিপোর্টে বেরিয়ে এলো চা’ঞ্চল্যকর তথ্য

গৌরনদীতে ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণধোলাই

  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৯ বার দেখা হয়েছে

খাবারের লোভ দেখিয়ে ২য় শ্রেণী পড়ুয়া ছয় বছরের শিশু কন্যাকে যৌণ হয়রানির অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা বখাটেকে গণধোলাই দিয়েছে। আহত বখাটে হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামের।
ভুক্তভোগী শিশুর অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের এক লোক তার সঙ্গে খারাব কাজ করার চেষ্টা করলে তাকে (বখাটে) কামড় দিয়ে সে পালিয়ে এসে বিষয়টি তার বাবাকে জানায়।
রোববার বিকেলে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, তার স্কুল পড়ুয়া মেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে কিংবা খেলতে গেলে ওই বাড়ির মৃত খোকন দাসের বখাটে ছেলে পিন্টু দাস (৩০) যৌণ হয়রানি করে আসছে। তাকে একাধিকবার বারন করা সত্বেও আমার মেয়েকে অব্যাহত ভাবে যৌণ হয়রানি করায় বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। পরবর্তীতে এলাকাবাসী ওই বখাটেকে শাসিয়ে দিয়েছে।

স্থানীয় ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর পূর্বে স্বর্নের দোকানে কাজ করতো পিন্টু। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর এলাকায় এসে মাদকের সঙ্গে যুক্ত হয়ে পরেছে। তবে বখাটে পিন্টু দাস অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যে অভিযোগ এনে তাকে মারধর করা হয়েছে। বর্তমানে সে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন,বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd