1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
জামায়াতের এমপি প্রার্থীর বিলবোর্ডে ও আমিরের বাড়িতে অগ্নিসংযোগ - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সৌদিতে ব্যাপক অভিযান: এক সপ্তাহেই ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ আগৈলঝাড়ায় হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

জামায়াতের এমপি প্রার্থীর বিলবোর্ডে ও আমিরের বাড়িতে অগ্নিসংযোগ

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫১৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের বিলবোর্ড ও ভাষানচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান ফারুকের বাড়িতে অগ্নিসংযোগসহ বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) বিকেলে ভাষানচরের দফাদারহাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আহসান হাবিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. সাইফুর রহমান, মেহেন্দীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, কাজীরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজীরহাট থানার সভাপতি মাওলানা ফজলুল হক, বরিশাল জেলা সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ সিদ্দিকী প্রমুখ।

বক্তারা উল্লেখিত ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।

বক্তারা বলেন, আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তিকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। গুপ্ত হামলার মাধ্যমে রাজনৈতিক মাঠ দখলের স্বপ্ন যারা দেখেন, এটি তাদের জন্য কড়া সতর্কবার্তা। শান্ত এলাকায় বিশৃঙ্খলা ছড়ানোর দুঃসাহস বরদাস্ত করা হবে না।

মাওলানা আবদুর রহমান ফারুক বলেন, শনিবার দিবাগত গভীর রাতে বিকট শব্দ পেয়ে তারা ঘুম থেকে জেগে আগুনের লেলিহান শিখা দেখতে পান।

পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দুইটি ঘরের আংশিক ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

তিনি এটিকে পরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করে জানিয়েছেন, এর আগে দুর্বৃত্তরা জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীর বিলবোর্ডে অগ্নিসংযোগ করেছিল।

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd