1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এক শিশুর মৃত্যু - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এক শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে এসে আয়মান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাঁতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

প্রশিক্ষকরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ চলছে। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল।

আয়মানের চাচা নিজেও একজন প্রশিক্ষক। তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে প্রশিক্ষণে এসেছিলেন। প্রশিক্ষণ শেষে আয়মানকে পানি থেকে উঠিয়ে দেওয়া হয়। পরে সবার অগোচরে সে আবার পানিতে নেমে যায়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশিক্ষণ শেষে শিশুটিকে পানি থেকে উঠানো হয়েছিল। পরে সবার অগোচরে আবার পানিতে নামলে দুর্ঘটনাটি ঘটে। তারপরও কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” একই সঙ্গে তিনি সকল অভিভাবককে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd