1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা, ছয় কিলোমিটারজুড়ে যানজট - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সৌদিতে ব্যাপক অভিযান: এক সপ্তাহেই ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ আগৈলঝাড়ায় হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা, ছয় কিলোমিটারজুড়ে যানজট

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা, ছয় কিলোমিটারজুড়ে যানজট

বাংলার বার্তা ডেস্কঃ

একের পর এক দুর্ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক এখন আতঙ্কের সড়কে পরিণত হয়েছে। ঈদুল আজহার দিন ৭ জুন থেকে শুরু করে শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই ছয় দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে অংশে সাতটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহতসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

সর্বশেষ শুক্রবার (১৩ জুন) মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াগতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ কমপক্ষে আট যাত্রী আহত হয়েছেন। বাস দুটি মহাসড়কের ওপর দুর্ঘটনায় পতিত হওয়ায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন কালবেলাকে জানিয়েছেন, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন ও বরিশালগামী ইতি পরিবহনে বেপরোয়াগতির কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই চালকের অবস্থা গুরুতর।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম কালবেলাকে জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের ওপর থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে জেলার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলো সড়কের ব্রাক কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত আলতাফ গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের মেসের আলী সরদারের ছেলে। উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd