1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র: ফারুক

  • আপডেটের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৩১ বার দেখা হয়েছে
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র

 

বাংলার বার্তা ডেস্কঃ

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তৃণমূল নাগরিক আন্দোলন এ সভার আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক যখন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে মহাসমাবেশ করেছে, যা ষড়যন্ত্রেরই অংশ।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আরও কয়েকটি দলকে সঙ্গে নিয়ে বলা হচ্ছে, সংখ্যানুপাতিক পদ্ধতি ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এর মাধ্যমে তারা জনগণের দৃষ্টি ভিন্নদিকে ঘোরাতে চাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দলটি জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তোলে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল ফারুক বলেন, আপনারা ১০ মাস পার করেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসপ্রাপ্ত। একটি নির্বাচিত সরকার প্রয়োজন, যাতে এসব প্রতিষ্ঠান আবার সচল হতে পারে।

সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd