1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ালেই রাজাকার তকমা – সাবেক এমপি স্বপন - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫ আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার, কঠোর অবস্থানে প্রশাসন গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ালেই রাজাকার তকমা – সাবেক এমপি স্বপন

  • আপডেটের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৭৬৭ বার দেখা হয়েছে

 

বাংলার বার্তা ডেস্কঃ

‘ইতিহাসে রাজাকারদের একটি স্বীকৃত পরিচয় রয়েছে। কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনার একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কথা বললেই তাকেই ‘রাজাকার’ বলে তকমা দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজাকার আর স্বৈরাচার যেন একাকার হয়ে গেছে।’ এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত জুলাই শহীদ ও অন্যান্য শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ এই ১৫ বছরে দেশে ফ্যাসিবাদের থাবায় বহু নিরীহ মানুষ জীবন দিয়েছে। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুদিন। তাই আমরা তার এবং মুগ্ধসহ অন্য শহীদদের স্মরণে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে বেছে নিয়েছি।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখন তাঁর নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, তাদের নিশ্চিহ্ন করতেই রাজাকার-আলবদর বাহিনী গঠন করা হয়েছিল। যারা লক্ষ লক্ষ নিরীহ বাঙালিকে হত্যা করতে পারে, তারা জিয়াউর রহমানকে পেলে তাকেও হত্যা করত এটাই ছিল তাদের উদ্দেশ্য। অথচ আজ সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষকের অনুসারীদেরকেই ‘রাজাকার’ বলার অপচেষ্টা চলছে, যা ইতিহাসের বিকৃতি ছাড়া কিছুই নয়।’

স্মরণসভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং স্মরণসভা শেষে একই স্থানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান সহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd