1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ বার দেখা হয়েছে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার ইব্রাহিম আলীর ছেলে আজিজার রহমান (৫৫) এবং লাজিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (৫৫)। কাঠমিস্ত্রি আজিজার গ্রাম কমিটিতে আনসার ভিডিপি’র সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার দামরুল এলাকায় আবাদি জমিতে পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কৃষক সুইট হোসেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার দামরুল এলাকায় আবাদি জমিতে পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কৃষক সুইট হোসেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কাঠমিস্ত্রি আজিজার। পথিমধ্যে তিনি প্রতিবেশী সুইটের মোটরসাইকেলে উঠেন। তারা নন্দীগ্রাম উপজেলার দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আজিজার। গুরুতর আহত অবস্থায় সুইটকে উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd