মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে বরিশাল মেজবানি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গৌরনদী উপজেলা ইল্লা বাসস্ট্যান্ডে অবস্থিত বরিশাল মেজবান রেস্টুরেন্টে মিনি দধির মূল্যতালিকা উল্লেখ না থাকা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং খাদ্যের মানসংক্রান্ত অনিয়মের বিষয়গুলো ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন












Leave a Reply