বরিশাল জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বরিশাল ক্লাব অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলার নবনির্বাচিত জেলা আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য ও বরিশাল জেলার সদ্য বিদায়ী জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ সাঈদ আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও মো. সাইয়েদ আহমেদ খান বাচ্চুসহ জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্য এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বরিশাল জেলার সহস্রাধিক পুরুষ ও মহিলা রুকন (সদস্য) অংশগ্রহণ করেন। এ সময় ২০২৭-২০২৮ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে ভোটগ্রহণ করা হয়। এতে অংশ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন উপস্থিত রুকনরা। ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত রুকন সম্মেলনে নতুন জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ড. এস. এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা আমীর নির্বাচিত হন।

পরবর্তীতে শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি মিলনায়তনে বিশেষ দায়িত্বশীল সমাবেশে নবনির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাঁর শপথ গ্রহণের পর এবার জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *