1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫২৩ বার দেখা হয়েছে
বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটনে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের মামলার প্রধান আসামি মোবারেক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নেছারাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এর আগে গত ২৭ জুন একটি তালগাছ কেটে ফেলা হলে গাছের শতাধিক বাবুই বাসা ধ্বংস হয়। ডিম ও ছানা পানিতে পড়ে মারা যায়। এ নির্মম ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মোবারক, মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের ৩ জনকে আসামি করে একটি মামলা হয়। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আরেকটি মামলা হয়।

গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) সেলিম উদ্দিন জানান, মামলা রুজু হওয়ার পর বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশনায় প্রধান আসামি মোবারেক আলী ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিকে আদালতে প্রেরণ এবং ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি ওসি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd