ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রেণে ঢাকায় ১ লাখ ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

রবিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুর্যোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে ও গত মাসে বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প দেখা দিয়েছিল, সে কারণে তিনি বিশেষ করে আমাদেরকে ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

এ সময় দুর্যোগ মন্ত্রী আরও বলেন, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে এসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *