
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের গৌরনদী সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার গৌরনদীর ঐতিহ্যবাহী গৌরনদী ক্যাথলিক চার্চ (যীশুর পবিত্র হৃদয়ের গির্জা) পরিদর্শনে আসার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম ও সহকারী কমিশনার ভুমি মোঃ মেহেদী হাসান ও ফাদার লিটন গোমেজ।
গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে গির্জা প্রাঙ্গণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূতের সফর উপলক্ষে গৌরনদী ক্যাথলিক চার্চে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রদূতের সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে