1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মা*দকাসক্ত ছেলের ছু*রিকাঘাতে বৃদ্ধ পিতার নির্মম মৃ*ত্যু হয়েছে - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

মা*দকাসক্ত ছেলের ছু*রিকাঘাতে বৃদ্ধ পিতার নির্মম মৃ*ত্যু হয়েছে

  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৬৪ বার দেখা হয়েছে
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতার নির্মম মৃত্যু হয়েছে
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ পিতার নির্মম মৃত্যু হয়েছে

বাংলার বার্তা ডেক্স:

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামের এক বৃদ্ধ পিতার নির্মম মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ছেলে শিমুল খানকে (৩০) আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।

ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের ভাই দুলাল খান জানান, তার ভাই শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকুরী করতো। অবসরগ্রহনের পর বাড়িতেই থাকতেন। তার ভাতিজা শিমুল দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। মাঝে মধ্যেই মাদকের টাকা জন্য তার ভাই শাহ আলমকে মারধর করতো। রোববার দুপুরে মাদক ক্রয়ের টাকার জন্য পিতা শাহ আলমকে চাপ প্রয়োগ করে ছেলে শিমুল।

সে (শাহ আলম) টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয় শিমুল। দুপুর দুইটার দিকে খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো শাহ আলম। পথিমধ্যে সিকদার বাড়ির সামনে পৌঁছলে পিছন থেকে পিতা শাহ আলমকে ছুরিকাঘাত করে শিমুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

ঘাতক ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি মোঃ আব্দুস সালাম জানান, পারিবারিক দ্বন্দের জেরধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এরপরও প্রকৃত ঘটনা জানার জন্য তদন্ত চলছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd