1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি এদেশের মানুষ মেনে নেবে না : ড.আসাদুজ্জামান রিপন - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি এদেশের মানুষ মেনে নেবে না : ড.আসাদুজ্জামান রিপন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টায় পিআর পদ্ধতির ধুয়া তুলেছে। দেশে কোনদিন এটা হয়নি, মানুষ পিআর কি বোঝে না। কাজেই পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের চেষ্টা করা হলে এ দেশের মানুষ মেনে নেবে না।

সোমবার (১৩অক্টোবর) সন্ধ্যায় খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপি আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যেখানে এমপি, মন্ত্রী, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তাহলেই দেশে আর কখনো স্বৈরাচার তৈরী হবে না।

পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল।
সমাবেশের বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd