
মোঃ মেহেদী হাসান।
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উপজেলার বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্র ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও অঞ্চল টিম সদস্য এ কে এমন ফখরুদ্দীন খান রাজী এবং জেলা নায়েবে আমীর ডঃ মাহফুজুর রহমানসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই শিক্ষা শিবিরে দলীয় কর্মীদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।