
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
বুধবার (২০ মে) সকালে গৈলা মডেল ইউনিয়নে চাল বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বর্ণিক।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও লিখন বর্ণিক বলেন: “সরকারের পক্ষ থেকে ঈদুল আযহার আনন্দ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে চাল বিতরণের নির্দেশনা দিয়েছি।”
চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মোল্লা বশির আহমেদ পান্না, সদস্য সচিব, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি এনায়েত হোসেন খান মনু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি মোঃ শামীমুল ইসলাম শামীম, সভাপতি, আগৈলঝাড়া প্রেসক্লাব বদিউজ্জামান সরল মোল্লা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হেমায়েত হোসেন তালুকদার, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়াও সংশ্লিষ্ট পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভিজিএফ’র এই চাল পেয়ে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আগে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে উপকারভোগীরাও ঈদের আগে এমন সহায়তা পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।