1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আগৈলঝাড়ায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আগৈলঝাড়ায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গৌরনদীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরতে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য গৌরনদীতে কোরবানির চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ গৌরনদীতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীতে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি মিউটেশন (নামজারি) সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম

আগৈলঝাড়ায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। এসময় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,শিখা প্রকল্পের প্রোজেক্ট অফিসার অনিক বিশ্বাস, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, ইয়ুথ ক্লাবের সদস্যরা, কমিউনিটি ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, যৌন হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আয়োজিত এ সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি, বাল্য বিবাহ, বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা করা বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd