1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আজকের মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য শিবির সমর্থিত প্যানেলের আলটিমেটাম। - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য শিবির সমর্থিত প্যানেলের আলটিমেটাম।

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল আজকের (শুক্রবার) মধ্যেই ঘোষণা করার আলটিমেটাম দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম এ আলটিমেটাম দেন।


তিনি বলেন, ‘নির্বাচন বানচালের কোনো অপপ্রয়াস সফল হতে দেয়া হবে না। কেউ যদি নির্বাচন বানচাল করতে চায়, তাকে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে।’


তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, ট্যাগিং বা বুলিংয়ের মাধ্যমে যেন কোনোভাবেই নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’


নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও ছাত্রদল ও বাগছাসের ‘ব্যাশিং’ ও ‘মিথ্যাচার’ তার চেয়েও বেশি আলোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফলাফল প্রকাশের দাবি জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই: আজকের (শুক্রবার) মধ্যেই যদি ভোট গণনা শেষ করে নির্বাচনের ফলাফল ঘোষণা না করা হয়, তাহলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।’

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd