1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৫৮ বার দেখা হয়েছে

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ৭ জন সন্দ্বীপের; একজন রাউজানের। রোববার (১৯ অক্টোবর) মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছার পর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

সন্দ্বীপের ৭ জন হলেন- আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন, বাবলু, জুয়েল ও রনি। আলাউদ্দিন নামে নিহত এক প্রবাসীর মরদেহ রাউজানের বাড়িতে নেয়া হয়।

নিহতদের বেশিরভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তারা পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এক বুক আশা নিয়ে ওমানে গিয়েছিলেন। কাজ করতেন মাছ ধরার বোটে।

এর আগে, শনিবার রাতে বিমানযোগে এই ৮ জনের মরদেহ পৌঁছায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সাগরে মাছ ধরা শেষে ওমানের মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদ্দার দিকে যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মারা যান তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd