1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  5. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  6. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  7. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  8. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  9. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  10. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  11. gaffer7254@gmail.com : maa music : maa music
  12. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  13. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  14. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  15. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  16. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  17. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  18. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  19. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  20. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  21. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  22. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  23. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  24. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  25. mhossainrh@gmail.com : Md Hossain RH : Md Hossain RH
  26. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  27. tubatelecom8@gmail.com : Nasir Uddin : Nasir Uddin
  28. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  29. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  30. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  31. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  32. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  33. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  34. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  35. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  36. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  37. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  38. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  39. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  40. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  41. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  42. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
খালেদা জিয়ার নাম প্রজন্মের মাঝে থেকে যাবে শত বছর পরেও : জহির উদ্দিন স্বপন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার গৌরনদীতে যথাযথ প্রক্রিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারের কোষাগারে ফিরল-৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন। গৌরনদীতে সিসিভিবিতে ইউএনও-র বৃক্ষরোপণ ও চারা বিতরণ। ভাইরাল হওয়া কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ জলিল সাময়িক বরখাস্ত ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি করতেন তারা, এরপর কী ঘটল? গৌরনদীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আ’টক। গৌরনদীর বাটাজোড়–সরিকল খাল পুনঃখননে ফিরেছে প্রাণ। কৃষি, মৎস্য, সেচ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা গৌরনদীতে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

খালেদা জিয়ার নাম প্রজন্মের মাঝে থেকে যাবে শত বছর পরেও : জহির উদ্দিন স্বপন

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার দেখা হয়েছে

জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন- শত বছর পরেও বেগম খালেদা জিয়ার নাম প্রজন্মের হৃদয়ের মাঝে থেকে যাবে। মুক্ত বেগম খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া যেমন অনেক বেশি শক্তিশালী ছিলেন, তেমনি আজ দেখা যাচ্ছে জিবীত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে গৌরনদীবাসীর ব্যানারে নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-জীবিত খালেদা জিয়ার চেয়েও মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী হওয়ায় তার মৃত্যুর পরে তিনি (খালেদা জিয়া) বাংলার জননীতে রূপান্তরিত হয়েছে।

তিনি আরও বলেন-বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অমর প্রতীক, আপসহীন নেতৃত্বের প্রতীক। তার দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অনুদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী ক্যাথলিক চার্চের পাল-পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাবেক এএসপি শান্তনু ঘোষ সহঅন্যান্যরা।

সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাতে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দলমত, ধর্মবর্ন নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেনঅনুষ্ঠানের শুরুতে সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন শোক বইতে স্বাক্ষর করে মাসব্যাপী শোক বইয়ের স্বাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্বোধণ করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd