1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ এর গৌরনদী প্রতিনিধি এসএম মামুনের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন, ডা. সমীর চাকলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার, সাবেক সভাপতি গৌরনদী প্রেসক্লাব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ গোলাম মোস্তফা হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আজকালের কণ্ঠ ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সত্য ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd