1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে আজানের মধ্যে ইমামের টাকা চু*রি, দেখেও ধরেননি - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদীতে আজানের মধ্যে ইমামের টাকা চু*রি, দেখেও ধরেননি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

বরিশালের গৌরনদীতে জোহরের নামাজের আজান দেওয়ার সময় অজ্ঞাতনামা এক চোর মসজিদে ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরকে চুরি করতে দেখলেও আজান দেওয়ার কারণে চোরকে ধরতে পারেননি তিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে গৌরনদী পৌরসভার বড় কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য এক মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।

মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান বলেন, আমি দীর্ঘদিন যাবত বড়কসবা আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। সোমবার দুপুর ১টার দিকে মসজিদে জোহরের আজান দিচ্ছিলাম। এ সময় এক চোর মসজিদে প্রবেশ করে। পরবর্তীতে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়। আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া সমীচীন মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও চোরকে পাওয়া যায়নি।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd