মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে আমগাছ কাটার সময় গাছের বড় ডাল মাথায় পড়ে ছালাম তালুকদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসুদেবপাড়া কালিবাড়ি এলাকার মহরুদ্দিন হাওলাদারের বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছালাম তালুকদার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত হাসেম তালুকদারের ছেলে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহরুদ্দিন হাওলাদারের বাগানে তিন থেকে চারজন শ্রমিক একটি আমগাছের ডালপালা কাটার কাজ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত গাছের একটি বড় কাটা ডাল ছালাম তালুকদারের মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।
এ ঘটনায় গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।












Leave a Reply