গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান। 

​জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ জুন মঙ্গলবার সকাল এগারোটার সময় গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে ‘জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি-২০২৬’। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (লেইস প্রকল্প) আয়োজনে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়।
​কর্মসূচিটিতে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” স্লোগানকে উপজীব্য করে পরিবেশ রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।
কর্মসূচির প্রধান লক্ষ্যসমূহ ছিল: পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমানো। শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই জীবনযাপন নিশ্চিত করা।
​কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *