1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে আহত-১৪ - Dailybanglarbarta.com        
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরনদীতে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে আহত-১৪ গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন

গৌরনদীতে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে আহত-১৪

  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) আশোকাঠী এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে বাসের যাত্রীসহ মোট ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।
দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের মতে, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd