মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান ক্যাম্প এবং কৃমিনাশক ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ সম্পর্কিত প্রচার ও প্রচারনা এবং প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় খামারি ও সাধারণ মানুষের গবাদিপশু এবং হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা প্রদান ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রাণিসম্পদের রোগবালাই প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে খামারিদের সচেতন করা হয়।
২৮ নভেম্বর (শনিবার) গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মোঃ মাহমুদুল হাসান ফরিদ ভেটেরিনারি সার্জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পল্লী বিদ্যুতের ডিজিএম এ হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস, সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা












Leave a Reply