1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত।        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫১৭ বার দেখা হয়েছে
গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত

 

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।

বরিশালের গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে গতকাল গৌরনদী বিএমএফ কার্যালয়ে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে দেশীয় ফল আম, জাম, কাঠাল, লটকন, ডয়ুয়া, কলা, জামরুল, আনারস, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন উপজেলার কবি, লেখক, সাহিত্যিক ও উপন্যাসিকগন যোগদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সম্প্রতি সাহিত্য সমাজের সভাপতি কবি ও উপন্যাসিক মহাদেব বুস, দক্ষিন বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক কবি মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, বাবুগঞ্জ আগরপুর উত্তর সংস্কৃতি সংগঠনের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মোঃ মাসুদ করিম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাদশা সিকদার, হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোষ দাস, কবি প্রকাশ রায়, কবি শেখ খলিলুর রহমান, কবি জহর লাল মজুমদার, কবি মোঃ জাকারিয়া,সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কবি আব্দুর রহিম, কবি ঝন্যা দাম লাবনী, কবি শাহ আলম, কবি আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কবি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd