মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম হোসনাবাদে ‘ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন গৌরনদীর পীর সাহেব হযরত ক্বারী আ. আজিজ (দা. বা.)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আশরাফ উজ্জামান।
হযরত মাওলানা মো. ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাইজীদ শরীফ, সাবেক ছাত্রনেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এতিমখানা ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।












Leave a Reply