1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান

গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান ।

গৌরনদী উপজেলায় “ফ্যামিলি কার্ড” কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বরিশালের পুলিশ সুপার জনাব এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) শাহ মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন।
“এক আইডি, এক পরিবার” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্মার্ট পরিবার গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গৌরনদী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম এবং
বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিক হাসান রাসেল এবং সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd