1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  4. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  5. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  6. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  7. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  8. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  9. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন - Dailybanglarbarta.com        
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে CTCRP প্রকল্প এবং COVID-19 এর প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আহত আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে, বরিশাল জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময় সভা স্থানীয় সরকার নির্বাচন, গৌরনদীতে জামায়াতের প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধীতা করবেন যারা…. ঝালকাঠি রাজাপুর স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে জরিমানা গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা:মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ীকে মারধর,হামলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল গৌরনদীর চাঁদশী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান পরিচালনা করে একাধিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল ও বেজগাতি গ্রামসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিদ্যুৎ বিভাগের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না করায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রকৌশলী মো.এ. হালিম খান। এ সময় উপস্থিত ছিলেন ডিজিএম মো. শেখ ফরিদ, কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন, গৌরনদী মডেল থানার চৌকস এএসআই মোঃ রফিকুল ইসলাম।
ওয়্যারিং পরিদর্শক মো. নবিন হোসেন, লাইন শ্রমিক নুরুল আমিন, মিটার রিডার শ্যামল মজুমদার ও আবুবকরসহ বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানে বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের রানু বেগমের ১২ মাসের বকেয়া বিল, নজরুল ইসলামের ১২ মাসের বকেয়া বিল এবং আহসান হাবীব সবুজের ১৩ মাসের বকেয়া বিল থাকায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বকেয়া বিল পরিশোধ না করলে পর্যায়ক্রমে আরও গ্রাহকের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ সচল রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd