
জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভি’র ১৭ বছর পর্দাপণ উপলক্ষ্যে দিনভর কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভি প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে সকালে তাঁরাকুপি-কটকস্থল নুরানী হাফেজী মাদরাসা ও এতিমখানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম, সাংবাদিক রাজীব ইসলাম তারীম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুম হাওলাদার, সদস্য তাসদিত হায়দার সাজিদ, আরিফ সরদার, হাফেজ কামাল হোসেন সহ অন্যান্যরা।
শেষে মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারবর্গদের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইশা ফরাজী।
Leave a Reply