1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  13. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  14. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  15. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  16. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  17. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবী আটক, ১ বছরের কারাদণ্ড - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবী আটক, ১ বছরের কারাদণ্ড সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক বিমানবন্দরে যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর! বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন তথ্যমন্ত্রী পিকআপ চাঁপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয় আরিফকে, অতঃপর “অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান: আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা” ভান্ডারিয়া ভিটাবাড়ীয়া ইউনিয়নে মশিউর রহমান মৃধার গৌরনদীর চাঁদশী ইউনিয়নে জনমত জরিপে এগিয়ে সাবেক চেয়ারম্যান এস এম তাইফুর রহমান কচি গৌরনদীতে পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের ধাক্কায় আইসক্রিম বিক্রেতা নিহত

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবী আটক, ১ বছরের কারাদণ্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা কাসেমাবাদ এলাকায় মঙ্গলবার (১৬ জুন) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। এমনকি গত রাতে তিনি নিজের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলেও ভ্রাম্যমাণ আদালতকে জানান পরিবারের সদস্যরা। তার এমন আচরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল বলে জানা গেছে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক (১) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেলের কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd