
গৌরনদী উপজেলায় মাদক নির্মূলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন অথবা সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন—এমন ব্যক্তিদের তথ্য আহ্বান করা হয়েছে। গৌরনদী উপজেলার সুনামধন্য নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম এর উদ্যোগে ২৩ মে শনিবার রাত দশটার সময় এই ঘোষণা দেওয়া হয়।
মাদক নির্মূল করা যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় “উপজেলার শ্রেষ্ঠ নাগরিক” হিসেবে সম্মাননা প্রদান করা হবে।
এদিকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৮টি মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূলে কার্যক্রম পরিচালনা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে আগ্রহী ব্যক্তি ও সমাজের সচেতন নাগরিকদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।