1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য গৌরনদীতে চাঁদার টাকা না পেয়ে নারীর ওপর হামলার অভিযোগ

গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করায় গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল ফকিরকে সম্মননা ক্রেস্ট প্রদান করেছে গৌরনদী উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক নির্মূল কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে ব্যতিক্রমী ও উৎসাহমূলক উদ্যোগ গ্রহন করেছেন প্রশাসন।
মঙ্গলবার (১২ মে) সকালে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জামাল ফকিরকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম মাদক নির্মূল কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কারের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জামাল ফকির এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। সভায় ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, মাদক নির্মূল শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করে তুলতে হবে—তাহলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd