গৌরনদীতে মাদক বিক্রেতার এক বছরের কারাদন্ড।

স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।

বরিশাল তিনশ’ গ্রামে গাঁজাসহ আটককৃত মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী পৌর এলাকার হরিসেনা এলাকা থেকে শাহীন তালুকদার (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে তিনশ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহীন ওই এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে। গ্রেপ্তারকৃতকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাদক বিক্রেতা শাহীন তালুকদারকে এক বছরের কারাদন্ডের রায় প্রদান করেছেন।
ওইদিন বিকেলে গৌরনদী মডেল থানা পুলিশের মাধ্যমে দন্ডপ্রাপ্তকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *