1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অবৈধ পার্কিং, মাদক ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জরিমানা-কারাদণ্ড - Dailybanglarbarta.com        
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ভালোবাসার টানে মালয়েশিয়া থেকে গৌরনদী আসলেন তরুণী গৌরনদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অবৈধ পার্কিং, মাদক ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জরিমানা-কারাদণ্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিরে টেনে নিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার গৌরনদীর প্রাণকেন্দ্রে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরনদীতে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে আহত-১৪ গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা

গৌরনদীতে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অবৈধ পার্কিং, মাদক ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জরিমানা-কারাদণ্ড

  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলায় জনস্বার্থে অবৈধ পার্কিং, সড়ক দখল, মাদক প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার
(০৩ জুন ২০২৬) গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
মোবাইল কোর্ট চলাকালে দেখা যায়, ঢাকাগামী একটি রুট পারমিটবিহীন লোকাল বাস সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এ সময় ড্রাইভিং লাইসেন্সবিহীন চালককে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া পৌরসভার সহযোগিতায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। রাস্তা দখল করে রাখা কয়েকটি অটোরিকশা ও ভ্যান জব্দ করে পৌরসভার হেফাজতে পাঠানো হয়। রাস্তার ওপর রেখে পালিয়ে যাওয়া ফল ব্যবসায়ীদের ফেলে যাওয়া ফল জব্দ করে একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অপরদিকে মাহিলাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে সাত দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বন্দর বাজার এলাকায় পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করার অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সার্কেল এবং পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ সংরক্ষণ, মাদক নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd