1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  25. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  26. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  27. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সৌদিতে ব্যাপক অভিযান: এক সপ্তাহেই ১৫ হাজার প্রবাসী গ্রেপ্তার বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ আগৈলঝাড়ায় হাতের স্পর্শেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং বরিশালে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধানশিক্ষকের ব্যাগে, তদন্ত কমিটি গঠণ বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির

গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলায় রাতের আঁধারে একটি কলা বাগানের ছোট-বড় প্রায় ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগান মালিকের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর সোমবার (২৯ জুন) দুপুরে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী বাগান মালিক ও দক্ষিণ গোবর্ধন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কামরুজ্জান জানান, গোবর্ধন বকুলতলা মসজিদ সংলগ্ন ২৪ শতক সরকারি জমি লিজ নিয়ে তিনি শতাধিক কলাগাছের একটি বাগান গড়ে তোলেন। সম্প্রতি গাছগুলোতে কলার মোচা বের হওয়ার সময় হয়ে এসেছিল, ফলে বাগানটি থেকে ভালো ফলনের আশা করেছিলেন তিনি।
সোমবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, ছোট-বড় প্রায় ৮০টি কলাগাছ কে বা কারা কেটে ফেলেছে। তার অভিযোগ, রোববার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে রেখে যায়।
মোহাম্মদ কামরুজ্জান আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তার। এর আগেও ওই পক্ষ জোরপূর্বক তার পুকুরের মাছ ধরে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দা হালান সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে মানুষের এমন শত্রুতা কেমন করে হতে পারে? যারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।”
এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd