গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোঃ মেহেদী হাসান।

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, গৌরনদীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আলম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *