গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯) তার স্ত্রী মনিরা বেগম এবং শিশু কন্যা জান্নাত আক্তার (৪)।
অপরদিকে ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর করেছে। তবে চালক-হেলপাড় কৌশলে পালিয়ে গেছে। দূর্ঘটনার কারনে যান। চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেল যোগে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক। পথিমধ্যে যানজটের কারনে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল থামিয়ে রাখেন।এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *