
গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
শুক্রবার ২৬ জুন দেখা যাক একটা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করে থাকেন।
তিনি নিয়মিত বিভিন্ন উন্নয়নমূলক, জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
বিশেষ করে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্যোগ-দুর্বিপাক কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করায় স্থানীয়দের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের মতে, রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছে। তাঁর এ ধরনের কর্মকাণ্ড গৌরনদী এলাকার বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।