গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান। 

গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আল-আমিন এতিমখানা ও কারিগরি বিদ্যালয়ের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. আঃ রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৮ জুন ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন ২.৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৭,৫০০ টাকা।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানায় মামলা নং- ৩৭, তারিখ- ২৮ জুন ২০২৬; জি আর নং- ২০৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
​পুলিশ আরও জানায়, আসামির পূর্বের অপরাধের তথ্য যাচাই ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে চলতি বছরের ১১ মার্চ একই আইনে (জি আর নং- ৬৩) আরও একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *