1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  10. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  11. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  12. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে ৪.৩৩ একর সরকারি খাসজমি উদ্ধার, ইকোপার্ক ও শিশু পার্ক নির্মাণের উদ্যোগ - Dailybanglarbarta.com        
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবৈধ ক্লিনিকে কথিত চিকিৎসকের নারী কেলেঙ্কারি ভাইরাল গৌরনদীতে ৪.৩৩ একর সরকারি খাসজমি উদ্ধার, ইকোপার্ক ও শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গৌরনদীতে ডোবায় ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে CTCRP প্রকল্প এবং COVID-19 এর প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আহত

গৌরনদীতে ৪.৩৩ একর সরকারি খাসজমি উদ্ধার, ইকোপার্ক ও শিশু পার্ক নির্মাণের উদ্যোগ

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৪.৩৩ একর সরকারি খাসখতিয়ানভুক্ত জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০৭ জুন ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ফিল্ড পরিদর্শনের অংশ হিসেবে জমিটি অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা ও লাল ফিতা দিয়ে চিহ্নিত করা হয়।
এ সময় জমির প্রকৃত মালিক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, বরিশালের নাম উল্লেখ করে সতর্কতামূলক ব্যানার টানানো হয়। পাশাপাশি এসএ রেকর্ড অনুযায়ী প্রায় ৭-৮ একর নদী সিকস্তি জমি উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

উদ্ধারকৃত জমিটি আপাতত জনসাধারণের ব্যবহার ও শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে। জমির মধ্যে পুকুর, সারিবদ্ধ কলাগাছ, শিমুল গাছ, খেজুর গাছ এবং পাশ দিয়ে প্রবাহিত নদীর মনোরম পরিবেশ থাকায় ভবিষ্যতে এখানে শিশুদের জন্য খেলার মাঠ ও একটি ইকোপার্ক নির্মাণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যৌক্তিকতা ও প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কেউ ব্যক্তিগত স্বার্থে সরকারি এ জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করলে বা জমির কোনো সম্পদ বিনষ্ট করলে তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আইনের আওতায় জেল ও অর্থদণ্ডের বিধান রয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো খলিলুর রহমান, নলচিড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস আলী এবং গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd