1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে ৬ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট - Dailybanglarbarta.com        
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে ৬ দোকানে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

বরিশালে গৌরনদী উপজেলায় ৬টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত রাত তিনটার দিকে অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। পরবর্তীতে বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

ফেন্সি জুয়েলার্সের মালিক সঞ্জয় রায় বলেন, আমার সহায়-সম্বল যা ছিল, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হাবিবুর রহমান বলেন, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd