
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
৪ আগস্ট শনিবার, আন্তর্জাতিক সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস রিঙ্কু কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি সুপারভাইজার পদে পদোন্নতি লাভ করেছেন।
তার এ পদোন্নতিতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস রিঙ্কুর জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, মহান আল্লাহ যেন তাকে সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন এবং কর্মজীবনে আরও সফলতা অর্জনের সুযোগ দেন। একই সঙ্গে তিনি যেন তার বাবা-মা ও শুভাকাঙ্ক্ষীদের মুখ উজ্জ্বল করতে পারেন—সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে