
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলায় দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসা একটি জটিল জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মোঃ মেহেদী হাসানের উদ্যোগ, আন্তরিক সহযোগিতা ও মধ্যস্থতায় বিরোধটির শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়।
ভুক্তভোগী পারুল বেগম গৌরনদী পৌরসভার আশোকাঠি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহ আলম রালির স্ত্রী। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের কারণে নিজের ওয়ারিশসূত্রে পাওয়া এবং ক্রয়কৃত সম্পত্তির দখল ও ভোগদখল নিয়ে জটিলতায় ছিলেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রশাসনিক প্রক্রিয়ার পর গত ২ আগস্ট দুপুর ১টার দিকে সংশ্লিষ্টদের উপস্থিতিতে পারুল বেগমকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। এতে দীর্ঘ ১৫ বছরের জমি বিরোধের অবসান ঘটে।
পারুল বেগম বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে জমি নিয়ে নানা সমস্যায় ভুগতে হয়েছে। শেষ পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ও গৌরনদী মডেল থানার এএসআই মোঃ আমির হোসেনের উদ্যোগ ও সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে। তিনি তার সম্পত্তি বুঝে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি বিরোধ প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে