স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার স্থায়ী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় জনমত জরিপে এগিয়ে রয়েছেন চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এস এম তাইফুর রহমান কচি তার পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেন চাঁদশী ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা এবং ভোটারদের দিয়ে থাকেন নির্বাচন করার আগাম বার্তা।
স্থানীয়দের মতে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, জনসেবামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ফলে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
এস এম তাইফুর রহমান কচি বর্তমানে গৌরনদী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি স্থানীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন বলে অনেক ভোটার মত প্রকাশ করেছেন।
তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ ও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে বলে সচেতন মহল মনে করছে। বর্তমানে চাঁদশী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এস এম তাইফুর রহমান কচিকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।












Leave a Reply