
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকি বন্দরে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘টরকি হিউম্যান রাইটস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন